মাগুরায় বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু

মাগুরায় বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৪ জন এবং আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাগুরার শালিখা থানার (ওসি) মাহবুব হোসেন জানান, যশোর থেকে যাত্রী নিয়ে বাসটি মাগুরায় আসছিল। পথে রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও কমপক্ষের ৪০ জন আহত হন।

তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *