মাদক ও জঙ্গী নির্মূল করতে পারিনি : আইজিপি

মাদক ও জঙ্গী নির্মূল করতে পারিনি : আইজিপি

নিজস্ব প্রতিবেদক • পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘মাদক নির্মূল করতে পারিনি, জঙ্গিও নির্মূল করতে পারিনি। মাদকের সবচেয়ে বড় সমস্যা ইয়াবা।’

পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ শনিবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, ‘প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা আসছে। সমুদ্রে সীমান্তের দৈর্ঘ্য ৯০ থেকে ১০০ কিলোমিটার। হাজার হাজার মৎস্যজীবী নৌকায় করে প্রতিদিন আসেন। মাছের পেটে করে, সবজির মধ্য দিয়ে ইয়াবা নিয়ে আসেন। এটা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু মাদকের ব্যাপারে পুলিশ অবস্থান জিরো টলারেন্স।’

মাদক নির্মূলে পুলিশ অনেক অভিযান পরিচালনা করেছে উল্লেখ করে আইজিপি বলেন, কক্সবাজার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। গত পাঁচ বছরে মাদক বহনকারীদের বিরুদ্ধে ২ লাখ ৮৭ হাজার ২৫৪ মামলা হয়েছে। কিন্তু আইন দিয়ে, মামলা করে মাদক সমস্যার সমাধান করা যাবে না। পরিবারের ভূমিকা হচ্ছে আসল। পুলিশ মাদক ব্যবসায় বিনিয়োগকারীদের একটি তালিকা করেছে। পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *