মাদক ব্যবসায়ী তপুর ১৫ বছরের কারাদণ্ড

মাদক ব্যবসায়ী তপুর ১৫ বছরের কারাদণ্ড

মাদক ব্যবসায়ী তপুর ১৫ বছরের কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদক ব্যবসায়ী মো. নাছিফ ইকবাল ওরফে তপুর ১৫ বছরের কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে।

৬০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় গত সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তপুকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায় শেষে আদালত আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগস্ট রাজধানীর শাহবাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. নাছিফ ইকবাল ওরফে তপুকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এরপর শাহবাগ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ডিবির উপপরিদর্শক সুলতান মাহমুদ চৌধুরী তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৮ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিভিন্ন সময়ে নয়জন আদালতে সাক্ষ্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *