মাদ্রাসার অধ্যক্ষকে গুলি করে হত্যা

মাদ্রাসার অধ্যক্ষকে গুলি করে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়ায় বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে মহাসড়কে দিনদুপুরে মোজাফ্ফর হোসেন (৬০) নামে মাদ্রাসার অধ্যক্ষকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। মোজাফ্ফর হোসেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। তিনি একটি কওমি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

জানা যায়, মোজাফ্ফর হোসেন একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা প্রকাশ্যে মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বুকের বাম পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মোজাফ্ফর হোসেনের সাথে থাকা যাত্রী একজন নারী ও পুরুষ প্রকাশ্যে গুলি করতে দেখেছেন। এ ঘটনার কারণ উদঘাটনে অটোরিকশার ওই দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *