মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযান: আটক ১৩

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযান: আটক ১৩

পাথেয় ডেস্ক : মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্য থেকে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। বাকী ১০ জনের বিরুদ্ধে নয়টি মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৫ জুলাই) ভোর ৬টা পর্যন্ত পৃথক অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা, ২ গ্রাম ৭ পুড়িয়া হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল এবং পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানায় ২৩ জন এবং সিআর পরোয়ানায় ১৭ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে মাদক সেবনের দায়ে জেলার সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ফারজানা সিদ্দিকী ৩ যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *