মারকাযুল উলূমিল ইসলামিয়ার বার্ষিক মাহফিল বৃহস্পতিবার

মারকাযুল উলূমিল ইসলামিয়ার বার্ষিক মাহফিল বৃহস্পতিবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মুহাম্মাদপুরস্থ নবীনগর হাউজিংয়ের মারকাযুল উলূমিল ইসলামিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আসরের পর থেকে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ঢালকানগর মাদরাসার শাইখুল হাদিস মুফতি আব্দুল গাফফারের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকবেন- হাফেজ্জী হুজুরের বিশিষ্ট খলিফা সাভার ব্যাংক কলোনি মাদরাসার শাইখুল হাদিস, মাওলানা হেলালুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- দারুল উলুম মিরপুর-১৩ এর মুহতামিম মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে থাকবেন- বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-ঢাকার শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুস সাত্তার হামিদী।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মারকাযুল উলুমিল ইসলামিয়ার মুহতামিম মুফতি ত্বহা নূর জানান, ‘আমাদের প্রথম বার্ষিক মাহফিলের সকল প্রস্তুতি প্রায় শেষ। মাদরাসার পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে মাহফিলে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।’

– শিবলী আহমাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *