মার্বেল পাথরের খনিতে ভয়াবহ ধসে পাকিস্তানে নিহত ১৮

মার্বেল পাথরের খনিতে ভয়াবহ ধসে পাকিস্তানে নিহত ১৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্বেল পাথরের খনিতে ভয়াবহ ধসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। খনিতে কমপক্ষে আরও ২০ জন আটকা পড়ে আছেন বলেও ধারণা করা হচ্ছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তঘেঁষা খায়বার পাখতুনখোয়া রাজ্যে মোহমান্দ পার্বত্য জেলায় শ্রমিকদের ওপর সাদা মার্বেলের পাথর খণ্ড শ্রমিকদের ওপর ধসে পড়ে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

রাজ্য সরকারের খনি এবং খনিজ মন্ত্রী মোহাম্মদ আরিফ বলেন, “মার্বেল পাথরের খনিতে পাথ ধসের পর এখন পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আহত আরও ২০ জনকে।”

তিনি জানান, পাথর ধসের ফলে খনিতে আরও প্রায় ২০ জন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মৃত্যুর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহমান্দ জেলার সিনিয়র কর্মকর্তা হামিদ ইকবালও।

উল্লেখ্য, ২০১১ সালে বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *