মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে দিলো ইসরায়েল

মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে দিলো ইসরায়েল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডবে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে ইসরায়েল।

এছাড়া দেশটিতে আজ রবিবার (১৮ এপ্রিল) থেকে স্কুলগুলোও পুরোদমে চালু করা হয়েছে। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য ব্যাপকমাত্রায় টিকা প্রয়োগ কর্মসূচি চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক করতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

দেশটির ৯৩ লাখ জনসংখ্যার প্রায় ৫৪ শতাংশ মানুষ ফাইজার-বায়োএনটেক টিকার দুটি ডোজই গ্রহণ করেছে। এর ফলে সেখানে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইনডোরে স্বল্প পরিসরে মাস্ক পরার নিয়ম অব্যাহত থাকবে। নাগরিকদের হাতে মাস্ক রাখার জন্যও অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

ইসরায়েলের কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্লাস শুরু করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা যারা এতদিন বাসায় বা সীমিত পর্যায়ে ক্লাস করতো তারাও মহামারি-পূর্বের সূচিতে ক্লাস করা শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *