মিয়ানমারে খনিতে ভূমিধসে ৫৪ ঘুমন্ত শ্রমিক মাটিচাপা

মিয়ানমারে খনিতে ভূমিধসে ৫৪ ঘুমন্ত শ্রমিক মাটিচাপা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের উত্তরাঞ্চলে কাচিন রাজ্যে একটি জেড খনিতে ভূমিধসে চাপা পড়া অন্তত ৫৪ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিসিবির খবর সূত্রে জানা যায়, সোমবার (২২ এপ্রিল) রাতে ঘুমন্ত অবস্থায় তারা ভূমিধসের নিচে চাপা পড়েন। পুলিশ জানিয়েছে, কাচিন রাজ্যে বড় ধরনের এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে এবং এতে একটি ‘কাদার হ্রদ’ তৈরি হয়েছে আর ৪০টি গাড়িসহ শ্রমিকদের বাসস্থান এর নিচে চাপা পড়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। ‘দেহগুলো বের করে আনা অত্যন্ত কঠিন’ বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, তারা বাঁচবে না। এটা সম্ভব নয় কারণ তারা কাদার নিচে চাপা পড়েছে।

ভূমিধসের দুটি কোম্পানির জানমালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়। এ দুটি কোম্পানি হল শুয়ি নগর কোয়ে কুং এবং মিয়ানমার থুরা জেম। তল্লাশি ও উদ্ধার কাজ অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মিয়ানমারের জেড খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে এবং এতে অনেক লোকের মৃত্যুর হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *