পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারে মুসলিমদের নামাজে বাধা দেওয়ার অভিযোগে দেশটির একটি গ্রুপের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ইয়াঙ্গুনের সাউথ ডাগোনে গত সপ্তাহে মাইকেল কিয়ো মিন্ট এবং তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ৫০৫ (বি) ধারা অনুযায়ী অভিযোগ গঠন করা হয়।
গত বুধবার (১৫ মে) কিয়ো মিন্টের নেতৃত্বে দুই শতাধিক সমর্থক মুসলমানদের নামাজে বাধা দেয়। তারা মুসলমানদের কাছ থেকে সাদা কাগজে জোর করে স্বাক্ষর করে নেয় যাতে লেখা হয়, এখানে আর কখনও নামাজ পড়বে না তারা।
সাউথ ডাগোনের প্রশাসক ইউ হলা মিন্ট এই তথ্য জানান। তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
সূত্র : মিয়ানমার টাইমস


