আন্তর্জাতিক ডেস্ক : ৩৭ বছর ক্ষমতায় থাকার পর ৯৩ বছর বয়স্ক জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করায় দেশটির পার্লামেন্ট সদস্যরা উল্লাসে মেতে ওঠেন। পার্লামেন্টে মুগাবেকে অভিশংসনের প্রক্রিয়া শুরু হওয়ার পর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করার ঘোষণা দেওয়ার পরই দেশটির এই পার্লামেন্ট সদস্য আনন্দে নেচে ওঠেন। ১৯৮০ সাল থেকে একনাগাড়ে ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকার পর অভিশংসনের প্রক্রিয়া শুরু হওয়ার পর মঙ্গলবার পদত্যাগ করেন রবার্ট মুগাবে।


