মুফতী কেফায়েতুল্লাহর ইন্তেকালে আল্লামা মাসঊদের গভীর শোক

মুফতী কেফায়েতুল্লাহর ইন্তেকালে আল্লামা মাসঊদের গভীর শোক

মুফতী কেফায়েতুল্লাহর ইন্তেকালে আল্লামা মাসঊদের গভীর শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামিয়া মাদানিয়া পন্থশালা (পান্থশালা মদনী কমপ্লেক্স) মাদরাসার প্রিন্সিপাল, নরসিংদীর প্রখ্যাত আলেমেদ্বীন ব্রাহ্মণবাড়িয়ার মুফতিয়ে আজম আল্লামা মুফতী নুরুল্লাহ রহ. এর বড় সাহেবজাদা ও বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি মুফতী কেফায়েতুল্লাহর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, নিঃসেন্দেহে একজন উঁচুমানের মাদানী চিন্তার আদর্শের প্রতীক আমরা হারালাম। আমার প্রিয় উস্তাদের বড় সাহেবজাদা মুফতী কেফায়েতুল্লাহ সবসময় দ্বীনী সব আন্দোলনের সহযোগী ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেনো তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন।

জমিয়তুল উলামার সভাসেমিনারে মুফতী কেফায়েতুল্লাহর অংশগ্রহণকে স্মরণ করে আল্লামা মাসঊদ বলেন, সর্বশেষ আলেমজনতা ঐক্য, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা ও কওমী মাদরাসা স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যশোর চাঁচড়ার মোড় থেকে ঐতিহাসিক পথযাত্রা যখন ব্রাহ্মণবাড়িয়া আসে তখন মুফতী কেফায়েতুল্লাহর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। তিনি তখন ঐতিহাসিক পথযাত্রার সেই মঞ্চে দাঁড়িয়ে আলেমদের ঐক্যের জন্য মোনাজাত করেছিলেন। বিশেষত জমিয়তুল উলামা তাকে কখনোই ভুলতে পারবে না।

তিনি বলেন, শাইখুল ইসলাম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী আদর্শের প্রতীক ছিলেন মুফতী কেফায়েতুল্লাহ। তার আলোচনায় সবসময় আকাবিরদের কথা ওঠে আসতো। একজন জীবন্ত দেওবন্দী মাসকালের নমুনা ছিলেন নরসিংদীর এই মাওলানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *