মুসলিমদের ঘরের ভেতরেই ঈদ পালন আহ্বান দারুল উলূম দেওবন্দের

মুসলিমদের ঘরের ভেতরেই ঈদ পালন আহ্বান দারুল উলূম দেওবন্দের

মুসলিমদের ঘরের ভেতরেই ঈদ পালন আহ্বান দারুল উলূম দেওবন্দের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের তাদের এক নির্দেশিকায় মুসলিমদের এবার নিজেদের ঘরের ভেতরেই ঈদ পালন করার আহ্বান জানিয়েছে।

দেওবন্দ বলেছে, মহামারি ঠেকাতে এবারের ঈদে বড় জমায়েত থেকে দূরে থাকাই সমীচীন হবে। সাবেকি পদ্ধতিতে প্রতিবারের মতো সবাইকে নিয়ে যাতে ঈদ উদযাপন না-করা হয়, সে জন্য ‘হ্যাশট্যাগ নো ঈদ সেলিব্রেশন’ কিংবা ‘হ্যাশট্যাগ নো নিউ ক্লোদস ইন ঈদ’ সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড করছে।

সতেরো কোটিরও বেশি মুসলিম থাকেন যে দেশে, সেই ভারতে ঈদের উদযাপন দেশের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোর একটি। কিন্তু করোনাভাইরাস মহামারি ঠেকাতে যে সামাজিক দূরত্ব বজায় রাখার নিদান সারা দেশকে মেনে চলতে বলা হচ্ছে, তাতে সাড়া দিয়ে ইসলামের ধর্মীয় নেতারাও এবারে শুধু নিজের পরিবারের ও বাড়ির বৃত্তেই ঈদ পালন করার ডাক দিচ্ছেন।

এদিকে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস আখতারুল ওয়াসি বলছিলেন, ‘আমরা মানবসভ্যতার ইতিহাসে এক নজিরবিহীন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সে কারণেই দেওবন্দের সিদ্ধান্তকে আমাদের স্বাগত জানানো উচিত।’

‘ভারত তথা দক্ষিণ এশিয়ার মুসলিমদের তারা যে ঘরের চার দেওয়ালের মধ্যেই ঈদ পালন করতে বলেছেন – তাদের সেই সাহস ও প্রজ্ঞাকে সম্মান জানাই।’

‘মিশর ও সৌদি আরব তো এর আগেই ঈদের ছুটিতে কারফিউ ঘোষণা করেছে, তুরস্কও বলেছে অন্যবারের মতো ঈদ পালন করা যাবে না। আসলে ঈদ মানে হল যে দিনটা জীবনে ফিরে ফিরে আসে – কিন্তু মনে রাখতে হবে জীবন আমরা মাত্র একবারই পাই। জীবন গেলে আর ফিরে আসে না – এবং কোনও ধর্মীয় আচার অনুষ্ঠানই জীবনের চেয়ে দামী নয়।’

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *