মুসলিমদের নামাজ আদায়ে অনুমোদন সুইডিশ আদালতের

মুসলিমদের নামাজ আদায়ে অনুমোদন সুইডিশ আদালতের

মুসলিমদের নামাজ আদায়ে অনুমোদন সুইডিশ আদালতের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কর্মঘণ্টার ভেতর কোনো সুইডিশ নাগরিক নামাজ আদায় করতে চাইলে তাকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন সুইডেনের একটি আদালত। দেশটির উপকূলীয় শহর মালমোর একটি প্রশাসনিক আদালত এই রায় প্রদান করেছেন।

নিয়োগকর্তাদের প্রতি নির্দেশনা জারি করে রায়ে বলা হয়, মুসলিমরা কর্মক্ষেত্রে তাদের ধর্মীয় আচার পালন করতে পারবে; যেমন—জায়নামাজ বহন করা, মক্কার দিকে ফিরে নামাজ আদায় করা ইত্যাদি।

মালমো কোর্ট দেশের দক্ষিণাঞ্চলীয় ব্রোমেল সিটি কাউন্সিলের একটি সিদ্ধান্ত বদলে দেয়। গত বছর তারা কর্মক্ষেত্রে ধর্মীয় প্রার্থনায় নিষেধাজ্ঞা জারি করে। সব ধর্মাবলম্বীদের জন্য নির্দেশনা হলেও মূলত তা মুসলিমদের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। কারণ মুসলিমদের দৈনিক পাঁচ বার প্রার্থনা করতে হয়। আর প্রচলিত অন্যান্য ধর্মবলম্বীদের এর জন্য নির্দিষ্ট প্রার্থনাস্থলে যেতে হয়। আইনটি সুইডিশ ডেমোক্র্যাটস ও ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটসরা অনুমোদন দেয়।

গত বছর শহরের একজন বাসিন্দা মামলা দায়ের করলে তা প্রশাসনিক আদালতে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়। আদালতের রায়ের ভাষ্যানুযায়ী সিটি কাউন্সিল মুসলিমদের নামাজে বাধা দিয়ে সুইডেনের সংবিধান ও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা লঙ্ঘন করেছে।

তবে সিটি কাউন্সিল রায়ের বিরুদ্ধে আপিল করবে কিনা তা এখনও অনিশ্চিত। তাছাড়া ব্রোমেল সিটি কাউন্সিলের চেয়ারম্যান না থাকায় বিষয়টি আরো জটিল রূপ ধারণ করে। সর্বশেষ চেয়ারম্যান এরিক বার্টসন গত আগস্ট মাসে পদত্যাগ করেন।

সূত্র : আরএমএক্স নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *