মুসলিমদের ৩১ মসজিদ গুঁড়িয়েছে চীন

মুসলিমদের ৩১ মসজিদ গুঁড়িয়েছে চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত তিন বছরে মুসলিম সম্প্রদায়ের ৩১টি মসজিদ পূরোপুরি ধ্বংস করা হয়েছে চীনের জিনজিয়াং প্রদেশে। এছাড়া ২০১৬ সালের পর থেকে ওই অঞ্চলের বেশ কয়েকটি ইসলামি ধর্মীয় স্থাপনাকে আংশিকভাবেও ধ্বংস করা হয়েছে। দ্য গার্ডিয়ান এবং ওপেন সোর্স সাংবাদিকতার ওয়েবসাইট বেলিংক্যাটের তদন্তে এমন তথ্যই উঠে এসেছে।

গবেষণায় চীনের উত্তর পশ্চিমের এই স্বায়ত্বশাসিত অঞ্চলটিতে উপগ্রহের ছবি ব্যবহার করে পরীক্ষা করা হয়। সেখানকার ৯১টি ধর্মীয় স্থাপনা পরীক্ষা করেন তারা। গবেষকরা দেখেন, ৩১টি মসজিদ এবং দু’টি প্রধান মন্দিরের কাঠামো ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস করা মসজিদগুলোর মধ্যে ইউটিউয়ান আইতিকা মসজিদটি অন্যতম। এইটি চীনের সীমান্তের উত্তরে হটানের কাছে অবস্থিত। মসজিদটি ১২০০ খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। এটি স্থানীয়দের কাছে জনপ্রিয় ধর্মীয় স্থান হিসেবে পরিচিত ছিলো। এই অঞ্চলের সবচেয়ে বৃহত্তম মসজিদ কারগিলিক মসজিদ এবং ইমাম আসিম কমপ্লেক্সও ধ্বংস করা হয়।

চীনের জিনজিয়াং প্রদেশটিতে সংখালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের বসবাস। উইঘুর মুসলিম সম্প্রদায়ের ২০ লাখেরও বেশি মানুষকে এক ধরনের বন্দীশিবিরে আটকে রেখেছে চীন। দেশটি মুসলিমদের ওপর গত কয়েক বছর ধরে নানা অত্যাচার করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় ও পশ্চিমা অনেক দেশ অভিযোগ তুলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *