মৃত মনিবের জন্য কুকুরের ৮০ দিন ধরে অপেক্ষা

মৃত মনিবের জন্য কুকুরের ৮০ দিন ধরে অপেক্ষা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এমন ঘটনা তো অহরহ ঘটে না। কুকুর প্রভূভক্ত প্রাণী এটা সবারই জানা। কিন্ত একটানা ৮০ দিন মৃত মনিবের জন্য অপেক্ষা করে এক জায়গায় নিত্য এভাবে বসে থাকা এ ঘটনা বিরল। হ্যাঁ! সম্প্রতি সত্যিই এমন ঘটনা ঘটেছে চীনে। শহরের ব্যস্ত এক রাস্তায় মনিব মারা গেছেন ৮০ দিন হল কিন্তু সেই রাস্তায় এখনো মনিবের জন্য অপেক্ষা করছে একটি কুকুর। এমনই একটি ভিডিও চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। খবর বিবিসির।

প্রিয়জনরাও হয়তো কাটিয়ে উঠেছে মৃত ব্যাক্তির শোক। বন্ধুরা এতদিনে ভুলে গেছে টুকরো টুকরো স্মৃতি। ধীরে ধীরে এই শোক কাটিয়ে উঠবে সবাই। কেবল কাটিয়ে উঠতে পারছে না মনিবের প্রিয় কুকুরটি। সে শোকে মুহ্যমান। এখনো ঠায় বসে আছে সে পথে। অপেক্ষা কবে ফিরবে তার মনিব। এভাবেই গত ৮০ দিন ধরে দুর্ঘটাস্থলে অপেক্ষা করছে অবলা প্রাণিটি। কবে তাকে এসে কোলে তুলে নেবে বা আদর করবে। কিন্ত যে যায় সে কি অার ফেরার জন্য যায়!

তবে কুকুরটির এমন মর্মস্পর্ষী গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অনেকেই খুব আবেগতাড়িত হয়েছে ভাইরাল ভিডিওটি দেখে। বিষয়টি জেনে চোখের পানি ফেলেছে বিশ্বের হাজার হাজার মানুষ নিঃশব্দে। তাদের সবার মনেই কুকুরটির জন্য এক অন্যরকম দয়া। তাই যেন নিজের অনুভূতিতে প্রকাশ করছে সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত মানুষেরা।

চীনের পিয়ার ভিডিও ওয়েবসাইট জানিয়েছে, গত ২১ আগস্ট সড়ক দুর্ঘটনায় কুকুরটির মালিক মারা যান। দুর্ঘটনার পর প্রতিদিন দুর্ঘটনাস্থলে কুকুরটিকে দেখা গেছে। চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে লক্ষ লক্ষ ভিউয়ার সড়কে কুকুরটির অপেক্ষার দৃশ্যটি দেখেছে ভিডিওতে। অনেকে পরিচর্যার জন্য এগিয়ে গেছে, কিন্তু কুকুরটি স্পষ্টতই তা প্রত্যাখ্যান করেছে।

এ ঘটনায় সেখানকার স্থানীয় পরিচিত এক চালক বলেন, ‘গাড়িচালকরা কুকুরটিকে খাবার দিতে চায়। কিন্তু খাবারসহ গাড়ি থেকে আমাদের নামতে দেখলেই কুকুরটি দৌড় দেয়।’ তিনি বলেন, ‘কুকুরটির সঙ্গে এর মালিকের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি মারা যাওয়ার পর ছোট্ট কুকুরটি পাহারাদারের মতো ঠাঁয় দাঁড়িয়ে থাকে।’

নামহীন কুকুরটির ভিডিওটি গত ১০ নভেম্বর অনলাইনে শেয়ার করা হয়। এরপর থেকে প্রচুর প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায় অনলাইন পাঠকদের। অনেকে মালিকের প্রতি কুকুরটির আনুগত্যের জন্য প্রশংসা করেন। প্রাণিটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন অনেকে। অনেকে বলছে এখান থেকে কুকুরটিকে ভালো কোন জায়গায় নিয়ে যাওয়া হোক। রাস্তা কুকুরটির জন্য নিরাপদ। তবে যাইহোক। মনিবের জন্য একটি অবলার প্রাণির ভালোবাসা তা সত্যিই নাড়া দেবার মতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *