মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১ দশমিক ৬ শতাংশ

মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১ দশমিক ৬ শতাংশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত একদিনে দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ।

একই সময়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১৭) অপরিবর্তিতই থাকল।

সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।

একদিনে ১০ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৮৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *