ময়মনসিংহে একদিনে ১৮ জনের মৃত্যু

ময়মনসিংহে একদিনে ১৮ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তারা মারা যান।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), গফরগাঁওয়ের আজিম উদ্দিন (৪০), শিরিনা আক্তার (৬০), ঈশ্বরগঞ্জের ফরিদা (৪০), ত্রিশালের হোসনে আরা (৫৮), শেরপুর সদরের মরিয়ম (৬৫), হানিফ মিয়া (৫০), নেত্রকোনা সদরের সালমা আক্তার (৩৫), টাঙ্গাইলের সখিপুরের হাবিবুর রহমান (৪৫) ও মধুপুরের খোরশেদ আলম (৭০)।

উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের কেএম জালাল উদ্দিন (৮৭), আনোয়ারা খাতুন (৭০), সিরাজুল হক (৬০), আবুল বাশার (৬০), আবদুল কুদ্দুস (৭০), আব্দুল রাজ্জাক, (৬৫), জামালপুরের সরিষাবাড়ীর মাহফুজা খাতুন (৫০) ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার সুরাইয়া আক্তার (৩৫)।

তিনি বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪৬২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৭৫ নমুনা পরীক্ষা করে ২৬৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *