ময়মনসিংহে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

ময়মনসিংহে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহে সর্বোচ্চ ২১১ জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে, যা অতীতের সকল রেকর্ড ভেঙেছে। এর আগে এ বছর ২৬ জুন ১২৯ জনের শরীরে করোনা শনাক্তের রেকর্ড করা হয়েছিলো।

ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত দুই সপ্তাহে জেলায় করোনা সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৭৯টি নমুনা পরীক্ষায় ২১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.০৮ শতাংশ। জেলায় মোট শনাক্ত ৭ হাজার ৯০৬ জন। সুস্থ হয়েছে ৬ হাজার ৯৩৩ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৮৩ জন।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১৯০ জন এবং আইসিউতে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *