যাকারিয়া কান্ধলভীর ছেলে তালহা কান্ধলভীর ইন্তেকাল

যাকারিয়া কান্ধলভীর ছেলে তালহা কান্ধলভীর ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাইখুল হাদীস মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ.-এর একমাত্র সাহেবজাদা, ভারতের তাবলীগ জামাতের অন্যতম মুরুব্বি মাওলানা তালহা কান্ধলভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

সোমবার (১২ আগস্ট) যোহরের পর ভারতের মিরাঠ আনন্দ হাসপাতালে তিনি ইনতিকাল করেছেন বলে জানা গেছে।

এর আগে মাওলানা তালহা কান্ধলভী অসুস্থ হয়ে দেশটির উত্তরপ্রদেশের মিরাঠের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ভারতের সাহরানপুরের জামিয়া মাজাহিরুল উলুমের শিক্ষাসচিব মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সালমানের বরাতে জানা যায়, মাত্রারিক্ত জ্বরের কারণে মাওলানা মোহাম্মদ তালহার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দেয়। এ কারনে গত জুলাই মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *