পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে একদিনে সবচেয়ে বেশি শনাক্ত দেখল যুক্তরাজ্য।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (১৬ ডিসেম্বর) দেশটিতে নতুন করে ৭৮,৬১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গতবছর জানুয়ারির তুলনায় এ সংখ্যা প্রায় ১০ হাজারের বেশি। আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রতি সপ্তাহে ১০% বৃদ্ধি পেয়েছে এবং লন্ডনেও প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে।”
অন্যদিকে, দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরনটির উপস্থিতি পাওয়া গেছে। অমিক্রনে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন একজন।


