যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা!

যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা!

যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিনদুপুরে হাঁটু দিয়ে গলা চেপে ধরে জর্জ ফ্লয়েডকে হত্যা করেছিল মার্কিন পুলিশ। এ নিয়ে গত দুসপ্তাহ ধরে বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মধ্যে এবার আরেক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটল জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়।

শুক্রবার রাতে স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে দক্ষিণ-পূর্ব আটলান্টায় ওয়েন্ডিজ নামে একটি ফাস্টফুড রেস্তোরাঁর সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পুলিশের গুলিতে নিহত ওই ব্যক্তির নাম রেশার্ড ব্রুকস (২৭)। এ ঘটনায় রোববার আটলান্টা সিটির পুলিশ প্রধান এরিকা শিল্ডস পদত্যাগ করেছেন।

এদিকে দেশটিতে বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যেই নতুন করে এই হত্যাকাণ্ডে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। জানা গেছে, রেশার্ড নামে ওই কৃষ্ণাঙ্গ যুবক একটি ফাস্ট ফুড রেস্তোরাঁর বাইরে নিজের গাড়িতে ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় ওই রেস্তোরাঁর কর্মীরা অভিযোগ করেন যে, ব্রুকসের গাড়ি অন্য ক্রেতাদের পথে বাধা তৈরি করছে।

এমন অভিযোগ পেয়ে পুলিশ ব্রুকসকে আটকের চেষ্টার সময় প্রতিরোধ করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার আটলান্টা হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে অস্ত্রোপচারের পর মারা গেছেন রেশার্ড ব্রুকস।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *