যুদ্ধবিরতি লঙ্ঘনে একে অপরকে দোষারোপ!

যুদ্ধবিরতি লঙ্ঘনে একে অপরকে দোষারোপ!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাগরনো-কারাবাখ নিয়ে ক্ষিপ্রবেগে ও গুরুতরভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করার বিষয়ে একে অপরকে দোষারোপ করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। রাশিয়ার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপে আলোচনায় বসে দুই দেশ।

প্রায় দুই সপ্তাহ ধরে নাগরনো-কারাবাখে সংঘর্ষের পর যুদ্ধ বিরতিতে রাজি হয় আজারবাইজান ও আর্মেনিয়া। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ১০ অক্টোবর মধ্যরাত থেকে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ আগেই এ তথ্য জানিয়েছিলেন।

গতকাল শনিবার স্থানীয় সময় সকাল থেকে রাশিয়ার রাজধানী মস্কোতে টানা ১০ ঘণ্টার আলোচনা শেষে যুদ্ধ বিরতির ব্যাপারে রাজি হয় দুই দেশ। এর আগে গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগরনো-কারাবাখের মালিকানা ঘিরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এদিকে দুই সপ্তাহের সংঘর্ষে প্রাণ গেছে তিনশ মানুষের। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বেসামরিক নাগরিকদের হত্যার ব্যাপারে একে অপরকে দোষারোপ করেছে আর্মেনিয়া-আজারবাইজান।

তাদেরকে যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ অনুরোধ জানালেও লাভ হচ্ছিল না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত বৃহস্পতিবার দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তার আহ্বানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীরা মস্কোয় যান। সেখানে শান্তি আলোচনায় বসেছিলেন দুই দেশের মন্ত্রী। নতুন সিদ্ধান্তের পর বিরোধপূর্ণ ওই অঞ্চলে মানবিক কার্যক্রমে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করবে রেড ক্রস।

আর্মিনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, আজারবাইজান হামলা অব্যাহত রেখেছে। এমনকি আজাইরবাইজানের বাহিনীর হাতে বেসামরিক দুই নাগরিকের প্রাণ যাওয়ার অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে আজারবাইজানের দাবি, কারাবাখে আজারবাইজানের এলাকায় হামলা চালিয়েছে আর্মেনিয়া। যদিও প্রত্যেকেই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে দিয়েছে।

সূত্র : রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *