যুদ্ধের মতো পরিস্থিতি আমাদের এখানে আসেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের মতো পরিস্থিতি আমাদের এখানে আসেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুদ্ধের মতো পরিস্থিতি বাংলাদেশ সীমান্তে আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

বৈঠকে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান, বিজিবি, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই যুদ্ধের গোলা-বারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে এসে পড়ছে। এতে হতাহতের ঘটনা ঘটছে। আমাদের জনগণ আতঙ্কিত। সেজন্য আজ আমরা সভাটি করেছি।

তিনি বলেন, সভা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমাদের জাতীয় পলিসি যেটি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়- সে অনুযায়ী আমরা যুদ্ধকে কখনোই উৎসাহিত করি না। যুদ্ধের মতো পরিস্থিতিও আমাদের এখানে (সীমান্তে) আসেনি।

তিনি আরও বলেন, সীমান্তে যা হচ্ছে, তা তাদের (মিয়ানমারের) অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। মিয়ানমার তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যুক্ত। জোর করে রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠানো ছাড়া দেশটির সঙ্গে আর কোনো বৈরী আচরণ নেই।

তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সবসময় প্রস্তুত থাকে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, সেনাবাহিনীসহ আমাদের সবাই জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। এখনো তারা প্রস্তুত।

তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাজেই আমরা কাউকে কাউন্ট করি না। এ সমস্ত ইস্যুর বিষয়ে আমরা কিছু মনে করি না। আমরা বীরের জাতি, আমরা সবসময় প্রস্তুত আছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *