রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রংপুর প্রতিনিধি :: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রংপুরের তারাগঞ্জে নিহত হয়েছেন ৩ জন। যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বাছুরবান্ধা এলাকায় রংপুর-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক রুবেলের নাম জানা গেলেও অন্যদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাছুরবান্ধা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে রোগী নিয়ে আসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আম্বুলেন্সের আরও এক যাত্রী মারা যান।

তিনি আরও জানান, যাত্রীবাহী বাসটি আটক করা হলেও চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *