রজবের চাঁদ দেখতে সভায় বসছে কমিটি

রজবের চাঁদ দেখতে সভায় বসছে কমিটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৪৪৩ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বুধবার (২ ফেব্রুয়ারি) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করবেন বলে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বর ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিনগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবি হজরত মুহম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। তাই ২৬ রজব দিনগত রাতকে শবে মেরাজ হিসেবে পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *