রমজানে জমায়েতের অনুমতি পেল ফিলিস্তিনিরা

রমজানে জমায়েতের অনুমতি পেল ফিলিস্তিনিরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদের মুখে অবশেষে দামেস্ক গেট থেকে সরে গেল ইসরায়েল পুলিশ। সেখানে ইসরায়েলি পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে গতকাল রবিবার (২৫ এপ্রিল) রাতে বিজয় উল্লাস করেছে ফিলিস্তিনিরা।

প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ঐতিহাসিক দামেস্ক গেট চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে আবারও সমবেত হওয়ার অনুমতি পেয়েছে ফিলিস্তিনিরা।

এবারের রমজানের শুরু থেকেই সেখানে ইবাদাত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলিমরা। এ নিয়ে ইসরায়েলি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

আরও পড়ুন: ইসরায়েলকে আরও ৩টি জঙ্গিবিমান দিল যুক্তরাষ্ট্র

ডয়চেভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর দামেস্ক গেটের সামনে রমজান পালন বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বছরও ওই জায়গায় ব্যারিকেড দিয়ে রাখে ইসরায়েলি পুলিশ।

এর জেরে উত্তেজনা দেখা দেয় ফিলিস্তিনি মুসলিমদের মধ্যে। পরে তাদের বিক্ষোভের জেরে ইসরায়েলি পুলিশের কাছে ব্যারিকেড সরানোর নির্দেশ আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *