রাঙ্গামাটিতে গুলিতে প্রিসাইডিং অফিসারসহ নিহত ৬

রাঙ্গামাটিতে গুলিতে প্রিসাইডিং অফিসারসহ নিহত ৬

পাথেয় রিপোর্ট : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে উপজেলা নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে দুই প্রিসাইডিং অফিসারসহ ৬ জন নিহত হয়েছেন। বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সন্ধ্যায় উপজেলার সিজক এলাকা থেকে ব্যালট পেপার বহনকারী গাড়ি নিয়ে প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান আরবের নেতৃত্বে আনসার-ভিডিপি সদস্যরা বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে ফিরছিলেন। পথে নয় কিলো এলাকায় একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাইয়ের উদ্দেশে তাদের গাড়ি লক্ষ্য করে বার্স্ট ফায়ার করে। এতে ঘটনাস্থলেই প্রিজাইডিং অফিসারসহ পাঁচজন নিহত হন। তাদের মধ্যে দু’জন আনসার-ভিডিপি সদস্য, একজন সহকারী শিক্ষিকা রয়েছেন বলে জানা গেছে। আর হাসপাতালে নেওয়ার পর মন্টু চাকমা নামে আরো একজন মারা যান।

আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *