রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তার ৬৭ জনের কাছ থেকে তিন হাজার ৮৪০ পিস ইয়াবা, ১৭ গ্রাম ৬৫ পুরিয়া হেরোইন, ৫৪ কেজি ১১৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা ও ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *