রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৪৫ হাজার ৮০৮ পিস ইয়াবা ও চার কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (২ জুলাই) ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *