রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ১০৭ পিস ইয়াবা, ৭৪ গ্রাম হেরোইন, ৬৩ কেজি ৯২০ গ্রাম গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সোমবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *