রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ২৫৭ পিস ইয়াবা, ৫৬ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৪৮০ ক্যান বিদেশি মদ ও ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

রবিবার (২১ আগস্ট) ভোর ৬টা থেকে সোমবার (২২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *