রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৩ জন গ্রেফতার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৩ জন গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়াবা, গাঁজাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে রোববার (১০ অক্টোবর) ভোর ৬ টা থেকে সোমবার (১১ অক্টোবর) ভোর ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২,০৮৬ পিস ইয়াবা বড়ি, ২২ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৮২ গ্রাম ৩৭৫ পুরিয়া হেরোইন ও ১১৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *