রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে।

শনিবার (১১ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে রোববার (১২ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভয়ংকর মাদক আইস, ইয়াবা, হেরোইন ও গাঁজা জব্দ করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৭৮ জনের কাছ থেকে ১৪ হাজার ৩১২ পিস ইয়াবা, ৪৬১ গ্রাম (এক হাজার ২৬৪ পুরিয়া) হেরোইন, ২৬ কেজি ৫৩৫ গ্রাম গাঁজা ও এক গ্রাম ক্রিস্টাল আইস জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *