রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে আজ বুধবার (২৩ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২৩ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৪৫৫ পিস ইয়াবা, ৩৯৭ গ্রাম হেরোইন, তিন কেজি ৮৩০ গ্রাম গাঁজা, ১৯৮ বোতল ফেনসিডিল ও সাত লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এডিসি ইফতেখায়রুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *