পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এসব তথ্য জানান।
এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৩৬টি ইয়াবা, ৩৫.৫ গ্রাম ৭৫ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৩৫০ গ্রাম গাঁজা এবং ২০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
উপকমিশনার জানান, ঢাকা মহানগর পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।


