রাজধানীতে সম্মেলন করবে হেফাজতে ইসলাম

রাজধানীতে সম্মেলন করবে হেফাজতে ইসলাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে আগামী ১৭ ডিসেম্বর জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার, ৩১ অক্টোবর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হেফাজতের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া, নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরীসহ অন্য নেতারা।

হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ ও পুনর্বিন্যাস করা হয়। এ ছাড়া চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি যুগ্ম-সচিব করা হয় কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে। আর মুফতি কিফায়াতুল্লাহ আযহারীকে প্রচার সম্পাদক ও মাওলানা রাশেদ বিন নূরকে দপ্তর সম্পাদক করা হয়।

বৈঠকে হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও হেফাজত নেতাকর্মীদের নামে সব মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী বরাবর সংগছনের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন- মুফতি আরশাদ রহমানী, মাওলানা আবদুল বাসির,মাওলানা খোবাইব, আশরাফ আলী নিজামপুরী, শাহাদত হোসেন, আবদুল কাদের, ইউনুস (রংপুর), শওকত হোসেন সরকার, আকরাম আলী ফরিদপুর, হেলাল উদ্দিন, সাঈদ নূর মানিকগঞ্জ, ডক্টর নুরুল আবসার আজহারী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, তৈয়ব হালীম, নিজামদ্দীন নোয়াখালী, আবদুল মা’বুদ, মুসলিম কক্সবাজার, বোরহান উদ্দীন কাসেমি, মুফতি মাসুদুল করিম, নূরুর রহমান বেগ, আনওয়ার চকরিয়া, কেফায়েতউল্লাহ, ইয়াহহিয়া নাজিরহাট, শাসমুল ইসলাম জিলানী, আব্দুল্লাহ পোরশা, শরিফ ঠাকুরগাঁও, জুনাইদ বিন ইয়াহিয়া, তাফহিমুল হক, রাশেদ বিন নূর।

ঢাকা মহানগর কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন- মাওলানা মুহাম্মদ ফারুক, মুজিবুর রহমান হামিদী, ইউসুফ সাদিক হক্কানী, আব্দুল্লাহ ইয়াহিয়া, লোকমান মাযহারী, যুবায়ের আহমদ, আব্দুল্লাহ, ইলিয়াস হামিদী, ওয়াহিদুর রহমান, জসীমউদ্দীন, মুফতি জুবায়ের রশিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *