রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (৫ জুন) ১০ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি।

সংস্থার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জরুরি কাজের জন্য তেজগাঁও রেল ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে গ্যাস সরবরাহ বিঘ্ন হওয়ায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *