নিজস্ব প্রতিবেদক ● ঢাকার মিরপুরে সনি সিনেমা হলের সামনে সড়ক দুর্ঘটনায় মো. শহীদ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। সোমবার রাতের যেকোনো সময় এ দুর্ঘটনা ঘটে। শহীদের বাবার নাম আবুল কালাম। গ্রামের বাড়ি নোয়াখালীর রামগঞ্জে। ঢাকায় তিনি পরিবারসহ আগারগাঁও বস্তি এলাকায় থাকতেন।
শহীদের বাবা আবুল কালামের ভাষ্য, গতকাল রাত ১০টার দিকে ছেলে অসুস্থতার জন্য চিকিৎসকের কাছে যান। এরপর দিবাগত রাত দুইটার দিকে দুর্ঘটনার খবর আসে। অজ্ঞাতনামা কোনো যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শহীদকে গতকাল রাত তিনটার দিকে হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
patheo24/mr


