রাজনৈতিক দলে নয়, ইসলামে সবাই নিরাপদ : চরমোনাই পীর

রাজনৈতিক দলে নয়, ইসলামে সবাই নিরাপদ : চরমোনাই পীর

পাথেয় রিপোর্ট : রাজনৈতিক দলে নয়, ইসলামে সবাই নিরাপদ মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরে চরমোনাই বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি নিরাপদ নয়, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নিরাপদ নয়। কিন্তু ইসলামে সবাই নিরাপদ। এমনকি সংখ্যালঘুরাও বেশি নিরাপদ।

ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে সকলেই নিরাপদে বসবাস করতে পারবে উল্লেখ করে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বিচারহীনতার সংস্কৃতি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বড় বাধা। বিচার বহির্ভূত হত্যা, গণপিটুনিতে নিরীহ মানুষ হত্যা, বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার কারণে মানুষ বিচার বিভাগের প্রতি আস্থাহীন পড়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না। এর একটি আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি বিজ্ঞ আইনজীবীদেরকে মানবরচিত শাসন বাদ দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসার কথা বলেন। কারণ, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে সকলেই নিরাপদে বসবাস করতে পারবে

রোববার (২৮ জুলাই) বিকাল ৩টায় ঢাকা আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদ আয়োজিত আইনজীবী সমাবেশ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি এডভোকেট শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল এডভোকেট শওকত আলী হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন আইনজীবী পরিষদের সহ-সভাপতি এড. লুৎফর রহমান শেখ, এড. শাহনেওয়াজ ফকির, এড. আলমগীর হোসেন, জয়েন্ট সেক্রেটারী এড. মাও. মুহিব্বুল্লাহ, এড. আব্দুল হামিদ, এড. মশিউর রহমান, এড. আমেল খান, এড.মোহাম্মদ হানিফ মিয়া, রফিকুল ইসলাম মিলন, নেয়ামুল নাসির তালুকদার, বায়েজিদ হোসেন, মুফতী জামাল উদ্দিন, মিজানুর রহমান, ওয়ালিউল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ৩০ জুলাই মঙ্গলবার ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্বারকলিপি কর্মসূচি সফলের আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *