রাজশাহী মেডিক্যালে একদিনে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যালে একদিনে আরও ১৭ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।

মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গে ১১ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ছয়, নাটোরের চার, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার দুই জন করে, নওগাঁ-বগুড়া ও ঝিনাইদহের একজন করে রোগী আছেন।

এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৫ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন। রবিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *