রাজারবাগ পুলিশ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজারবাগ পুলিশ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ), ভারতের বেঙ্গালুরুর সাইটেকেয়ার ক্যান্সার হাসপাতাল ও চেন্নাইয়ের ড. রেলা ইনিস্টিউট অ্যান্ড মেডিকেল সেন্টারের উদ্যোগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আগামী ২৩, ২৪ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) ফ্রি এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে পুলিশ বিভাগে কর্মরত সব সদস্য ও তাদের আত্মীয়স্বজনদের অবগতির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ভারতের বেঙ্গালুরুর সাইটেকেয়ার ক্যান্সার হাসপাতাল থেকে আসা (২৩ ও ২৪ নভেম্বর) ড. অজয় রাও (সিনিয়র কনসালটেন্ট-রেডিয়েশন অনকোলজি) ও ড. পোভাম্মা সিইউ (সিনিয়র কনসালটেন্ট গাইনি আ্যন্ড ব্রেস্ট অনকোলজি) সব ধরনের ক্যান্সার, সার্ভিক্যাল, ওভারিয়ন ও ব্রেস্ট ক্যান্সার এবং ভারতের চেন্নাইয়ের ড. রেলা ইনিস্টিউট আ্যন্ড মেডিকেল সেন্টার থেকে আসা (৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর) ড. উদয় সিংলোধার (কনসালটেন্ট গ্যাস্ট্রোলজিস্ট আ্যন্ড হ্যাপায়োলিজস্ট) ও ড. এম আনবুসেলভাম (সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি) সব ধরনের মস্তিষ্কে রক্তক্ষরণ, পানিজমা, টিউমার, শিশুদের মস্তিকে সমস্যা, স্পাইনাল কর্ডে টিউমার ও বিকৃতি, স্পাইনাল কর্ডের নালি সংকীর্ণ হয়ে যাওয়া, পার্কিনসন, মৃগি ইত্যাদি নিউরোলজিক্যাল এবং লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার ইত্যাদি গ্যাস্ট্রোলিভার সমস্যায় আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন।

রোগের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. সাইফুল ইসলাম সানতুর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের মাধ্যম newajsharif.cph@gmail.com অথবা ০১৩২০-২২৫০২৪ নম্বরে শুধু এসএমএস (রোগীর নাম, মোবাইল নম্বর, গাইনোক্যান্সার/ক্যান্সার/গ্যাস্ট্রোলিভার/নিউরো সার্জারি) করতে হবে। এসএমএস ও মেইল যাচাই-বাছাই করে সিরিয়াল জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *