রামপুরায় বাসে আগুন: ২ মামলায় আসামি ৮০০

রামপুরায় বাসে আগুন: ২ মামলায় আসামি ৮০০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রামপুরায় বাসচাপায় মাঈনুদ্দিন ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। মঙ্গলবার দায়ের করা মামলা দুটিতে অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাসচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার পর উত্তেজিত জনতা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি মামলায় ২৫০ থেকে ৩০০ জন এবং অপরটিতে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এছাড়া নিহত শিক্ষার্থীর মা রাশেদা বেগম বাদী হয়ে নিরাপদ সড়ক আইনে একটি মামলা করেছেন। এ মামলায় অনাবিল পরিবহণের বাসচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ‍ওসি।

গত সোমবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাঈনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরো চারটি বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *