রামেকে করোনায় আরও ১৪ মৃত্যু

রামেকে করোনায় আরও ১৪ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শুক্রবার (২৫ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টা থেকে আজ শুক্রবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।’

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) একদিনে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যুর রেকর্ড হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *