রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম এজি দিয়ে গ্যাসের প্রবাহ আর যাচ্ছে না।

এদিকে নর্ড স্ট্রিম এজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের (রুটিন মেইনটেনেন্স) কাজ চলছে। এই কাজ চলবে ১০ দিন। যতদিন এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে, ততদিন এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাশিয়ার গ্যাস উত্তলন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া। পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয় এ প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *