রোববার ঢাকায় যান চলাচল বন্ধ থাকবে যেসব রাস্তায়

রোববার ঢাকায় যান চলাচল বন্ধ থাকবে যেসব রাস্তায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ফুল ও হাফ দুই ক্যাটাগরির ম্যারাথন অনুষ্ঠিত হবে।

রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। বিজ্ঞপ্তিতে ম্যারাথনের রুট ও আশপাশের এলাকার নিরাপত্তায় ও যানজট এড়াতে কয়েক দফা নির্দেশনা অনুসরণ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ।

শনিবার (০৯ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, কাল সকাল সাড়ে ছয়টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-১ ও গুলশান-১ হয়ে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে।

দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। কাল ভোররাত সাড়ে চারটা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যান প্রবেশ নিষিদ্ধ থাকবে। ম্যারাথন চলাকালে হাতিরঝিলের অভ্যন্তরে সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে। আগত দর্শনার্থীরা তাদের যানবাহনকে পার্কিংয়ের নির্দিষ্ট স্থানে রেখে হেঁটে ভেতরে ঢুকবেন।

সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছে দুই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *