পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের যাত্রীছাউনি থেকে ১২ সপ্তাহ বয়সী একটি মানবভ্রূণ উদ্ধার হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। তবে কে বা কারা ভ্রূণটি ফেলে গেছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কিছু জানাতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ভ্রূণটি পড়ে থাকতে দেখে একজন শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন করে জানান। প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।’


