পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান। এই মাসের অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। হিজরি ক্যালেন্ডার অনুয়ায়ী, শাবানের পরই আসে রমজান মাস, আর আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে, সেই হিসাবে আগামী ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
মঙ্গলবার আমিরাতের দ্য এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি সামাজিক প্লাটর্ফম এক্সে জানায়, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুয়ায়ী: ২৯ জানুয়ারী বুধবার ১৪৪৬ হিজরি সনের রজব মাসের ২৯তম দিন হবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ওইদিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা যাবেনা। এতে, এসব দেশে রজব মাসটি ৩০দিন পূর্ণ করবে এবং ৩১ জানুয়ারি হবে শাবানের প্রথম দিন।
অন্যদিকে শাবানের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধান করা হয়; সে হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রজমানের চাঁদের সন্ধান করা হবে। ধারণা করা হচ্ছে ওইদিন রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং আগামী ১ মার্চ থেকে ওই অঞ্চলে শুরু হবে পবিত্র মাস।
উল্লেখ্য, সাধারণত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।
সূত্র: গালফ নিউজ


