লকডাউন শেরে বাংলা নগরের মোতাহার বস্তি

লকডাউন শেরে বাংলা নগরের মোতাহার বস্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার সংক্রমণে কোথাও একজন শনাক্ত হলেই সে এলাকা লকডাউন করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকার মোতাহার বস্তিতে একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বস্তিটি লকডাউন করে ঘিরে রেখেছে পুলিশ।

বুধবার (০৮ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মোতাহার বস্তি লকডাউন করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল০ বিকালে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ওই বস্তিতে একজন রোগীর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। সেখান থেকে করোনা সংক্রমণ যেন আশপাশে ছড়িয়ে না পড়ে, সেজন্য আইইডিসিআরের নির্দেশে বস্তিটি লকডাউন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *