লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে এরই মধ্যে লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ মানুষ করোনাভাইরাসের টিকা পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি এখন অনেকটাই কমে গেছে।”

“তারপরও আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাইরে গেলেই মাস্ক পড়তে হবে।”

সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি।”

“তবে আমাদের পরামর্শ থাকবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। আর স্কুল-কলেজের যে সব ছেলেমেয়েরা এখনও টিকা নেয়নি তারা যেন দ্রুততম সময়ের মধ্যে করোনাভাইরাসের টিকা নিয়ে নেয়”, যোগ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *